, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বরিশালের সেই ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা স্থগিতের আদেশ

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ বরিশালে ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ বিষয়ে দায়িত্ব অবহেলা কেন অবৈধ নয় বলে রুল জারি করেছে আদালত।

এর আগে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হাইকোর্টে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

আজ বরিশালের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিভিল সার্জন ও চার শিশুসহ তাদের অভিভাবক আদালতে উপস্থিত হন। পরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। একইসাথে শিশুদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেন।

এসময় আদালত দায়িত্বে অবহেলার কারণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ওসিকে তিরস্কার করেন আদালত। এ বিষযে পরবর্তী শুনানি ২২ নভেম্বর।

৪ অক্টোবর ৬ বছরের এক প্রতিবেশী কন্যাশিশুর সঙ্গে চার ছেলে শিশু বাগানে বসে খেলছিল। এরপর মেয়ে শিশুটিকে তার পরিবার অসুস্থ অবস্থায় বরিশাল মেডিকেলে নিয়ে যায়। এরপর সেই চার নাবালক শিশুকে গত ৬ অক্টোবর আসামি করে বাকেরগঞ্জ থানায় কন্যাশিশুর বাবা ধর্ষণের মামলা করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net