, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
বরগুনার চোর চক্রের ৪ সদস্য বরিশাল থেকে গ্রেফতার

বরগুনার চোর চক্রের ৪ সদস্য বরিশাল থেকে গ্রেফতার

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার গরুচোর চক্রের চার সদস্যকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাতে এদের গ্রেফতার করা হয়। সোমবার (১২ অক্টোবর) গ্রেফতারকৃত চারজনকে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, বরগুনায় একটি গরু চোর চক্র দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে জেলার আমতলী উপজেলার ঘটখালী গ্রামের খলিলুর রহমান হাওলাদারের তিনটি গরু ওই চোর চক্র চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে গরুর মালিক খলিলুর রহমান আমতলী থানায় গরু চুরির বিষয়ে একটি অভিযোগ দেন।

 

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কাউনিয়া থানার পূর্ব হরিনগর গ্রামের জাকির সিকদারের বাড়ীতে অভিযান চালায়। ওই সময় জাকিরের বাড়ী থেকে তিনটি গরু উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়। চোর চক্রের সদস্য জাকিরের তথ্যমতে বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মো: মজিবুর রহমান, আল-আমিন ও সেলিমকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ গ্রেফতারকৃত চার চোরকে সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক মো: সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি মো: শাহ আলম হাওলাদার বলেন, চোর চক্রের চার সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net