নিজস্ব প্রতিবেদক॥সারাদেশ ব্যাপি ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে উত্তাল হয়ে উঠায় এ আন্দোলনে বরিশালে স্কুল-কলেজের শিক্ষাথী,বরিশাল ব্লাড ডোনারস ক্লাব, নারী মুক্তি সংসদ, সহ একাধিক সংগঠন সকাল থেকে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডের সড়কে প্রতিকি লাশ হয়ে পড়ে থেকে বিচারের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
সোমবার (১২ই) অক্টোবর দুপুর সাড়ে ১২টায় বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের ছেলে-মেয়ে সদস্যরা বিভিন্ন দাবীর ব্যানার প্লেকার্ড ফেস্টুন ও মুখে চোখে কালো কাপড় বেধে মৌন প্রতিবাদ মানববন্ধন করেন।এসময় একজন সদস্য প্রতিকি লাশ হয়ে প্রচন্ড গরম ও রৌদ্রের ভিতর গরম সড়কে দীর্ঘক্ষণ লাশ হয়ে শুয়ে থেকে প্রতিবাদ জানায়।
এসময় উপস্থিত সংগঠনের সভাপতি মোঃ আওলাদ হোসেন তানজিল, আহমেদ তানভির, ইমরান ইয়াসিন, রাফি মোহাম্মদ,বাধন ঘোষ ও সাদিয়া আফরিন সহ প্রায় শতাধিক সদস্য অংশ গ্রহন করে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply