বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৭

শিরোনাম :
বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খাশমহেশপুর এলাকার মৃত মুজাফ্ফার হাওলাদারের ছেলে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারি রেজাউল ইসলাম লিটন। মামলা সূত্রে জানাগেছে, দণ্ডপ্রাপ্ত ও তার স্বজনদের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী এলাকার সোবাহান মোল্লা গংদের সাথে।

২০১৬ সালের ২২ জুন বিকেলে সোবাহান মোল্লা মহেশপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলায় চালানো হয়। এসময় দণ্ডপ্রাপ্ত মোঃ জসিম হাওলাদার রামদা দিয়ে সোবাহান মোল্লার পায়ের ওপর কুপিয়ে গুরুত্বর জখম করে। যে ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সোবাহান মোল্লার ডান পায়ের হাটুর নীচের অংশ ফেলে দিতে হয়।

এ ঘটনায় একই সালের ১ জুলাই সোবাহান মোল্লার ছোট ভাই মনির হোসেন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় দণ্ডপ্রাপ্ত জসিম হাওলাদার ও তার আরো ২ ভাইসহ ৫ জনকে নামধারীআসামী করে একটি মামলা দায়ের করেন। যে মামলায় জসিম ও তার তিন ভাইকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন বাকেরগঞ্জ থানার এসআই মোঃ আউয়াল হোসেন। আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোঃ জসিম হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net