বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৭

শিরোনাম :

বরিশালে চুরির দায়ে যুবক গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের জেলার গৌরনদী উপজেলার রাজাপুর এলাকা থেকে সোহাগ হাওলাদার (২৫) নামের এক চোরকে আটক করেছে থানা পুলিশের সদস্যরা।গৌরনদী মডেল থানার এসআই অহিদুল ইসলাম জানান, গত কয়েকদিনের ব্যবধানে টরকী এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার রাজাপুর এলাকা থেকে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার (২৫) কে আটক করা হয়।

দুপুরে আটককৃতকে চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সোহাগের বিরুদ্ধে পূর্বেও চুরি মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net