, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
ইলিশ ধরার দায়ে বরিশালে ২ সপ্তাহে ৪শ’ জেলের কারাদণ্ড

ইলিশ ধরার দায়ে বরিশালে ২ সপ্তাহে ৪শ’ জেলের কারাদণ্ড

dynamic-sidebar

নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে (১ থেকে ২২ অক্টোবর) মা ইলিশ ধরার অপরাধে বরিশালে দুই সপ্তাহে (১ থেকে ১৪ অক্টোবর) ৩শ’ ৯৫ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন বিভাগীয় মৎস্য অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ অক্টোবর) বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

আজিজুর রহমান জানান, বরিশাল বিভাগের ছয় জেলায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ৩শ’ ৯৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮ লাখ ২৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় ও ৬ হাজার ৪৫৫ কেজি ইলিশ এবং প্রায় ২৭ ল‍াখ মিটার অবৈধ জাল জব্দ করেছেন।

গত ১ অক্টোবর থেকে শ‌নিবার বি‌কেল পর্যন্ত বিভাগের ৬ জেলায় মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ৩১৭টি অভিযান ও ৬২৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকুলে ৪১৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বেশ কিছু নৌকা ও ট্রলার জব্দ করা হয়েছে বলেও জানান আজিজুর রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net