, ,

শিরোনাম :
বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান

শেবাচিমে ৬৬ কোটি টাকার অনিয়ম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালটি পরিচালনায় সর্বদা অনিয়মকে নিয়মে পরিণত হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে শেবাচিম হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে প্রায় ৬৬ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে সম্প্রতি অডিট প্রতিবেদন দাখিল করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অডিট অধিদফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এ মহাদুর্নীতির সঙ্গে প্রতিষ্ঠানের কতিপয় কর্তাব্যক্তি সরাসরি ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন। অডিট প্রতিবেদনে আর্থিক ক্ষমতা বহির্ভূতভাবে ক্রয় চুক্তি করে ব্যয় করা হয়েছে চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার টাকা। কোন রেকর্ড না থাকা সত্ত্বেও ভারি যন্ত্রপাতি আমদানি বাবদ ঠিকাদারকে তিন কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকা পরিশোধ দেখানো হয়েছে।

সূত্রমতে, এমএসআর কেমিক্যাল রি-এজেন্ট বাজার মূল্য অপেক্ষা বেশি দামে কেনা দেখানো হয়েছে। এই খাতে মালামাল কেনা হলেও ১৪ লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া কোন প্রকার স্পেসিফিকেশন ব্যতীত এমএসআর ওষুধ ও সার্জিক্যাল জিনিসপত্র ক্রয়ে আর্থিক ক্ষতি হয়েছে এক কোটি ১৫ লাখ ৯৮ হাজার টাকা। বাজার দর অপেক্ষা অতিরিক্ত মূল্যে ব্রয়লার মুরগি ক্রয়ে ক্ষতি হয়েছে ৬০ লাখ ৫৬ হাজার টাকা। অন্যান্য পথ্যসামগ্রী ক্রয়েও সাড়ে তিন লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে।

অপরদিকে বেড সংখ্যা অপেক্ষা বেশি রোগীর পথ্য দেখিয়ে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা। এভাবেই উল্লেখিত অর্থবছরে বিভিন্নখাতে ৬৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকা ব্যয়ে গুরুতর অনিয়ম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net