, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

বরিশালে নৌ শ্রমিকদের বিক্ষোভ মিছিল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:: নদীপথে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর চাঁদমারীতে কীতর্নখোলা নদীর পাড়ে এ বিক্ষোভ মিছিল করেন ফেডারেশনের নেতাকর্মীরা।

এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশের মতো বরিশালেও ধর্মঘট কর্মসূচি শুরু করে ফেডারেশন। এর ফলে বরিশালের নদীপথ ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া পণ্যবাহী কার্গোগুলোকে কীর্তনখোলা নদীতে অবস্থান করতে দেখা গেছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আপাতত যাত্রীবাহী নৌযান ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। তবে যেকোনো সময় যাত্রীবাহী নৌযানের শ্রমিকরাও এ ধর্মঘটে অংশ নিতে পারে বলে জানিয়েছেন নেতারা।

তারা বলেন, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করেত হবে। বর্তমানে নৌযান শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। তাদের বেতন-ভাতা বাড়াতে হবে। এসব দাবি পূরণের জন্য মালিকপক্ষের সঙ্গে এর আগে চুক্তি হলেও তার এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। এবার যতদিনে এ দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চলবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net