বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বাবুগঞ্জের মাধবপাশায় ফারজানা বিনতে ওয়াহাবের পক্ষ থেকে এতিমখানায় চাল বিতরণ

বাবুগঞ্জের মাধবপাশায় ফারজানা বিনতে ওয়াহাবের পক্ষ থেকে এতিমখানায় চাল বিতরণ

dynamic-sidebar

আফনান সাঈদ আলিফ,বাবুগঞ্জ প্রতিনিধি ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলাচল সীমিত করে দিয়েছে সরকার। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষজন। এ অবস্থায় বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের ব্যক্তিগত তহবিল থেকে অতীতের মতো এবারও উপজেলার প্রতিটি লিল্লাহ বোডিং ও এতিমখানায় ১শ’ কেজি করে চাল বিতরন করেন।

মঙ্গলবার উপজেলার মাধবপাশা ইউনিয়নের বেশ কয়েকটি এতিমখানা মাদ্রাসায় মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের পক্ষে থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন মাধবপাশা ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

এবিষয়ে ফারজানা বিনতে ওহাব বলেন, অতিতের মতো এবারও নিম্ন আয়ের মানুষ এবং লিল্লাহ বোডিং মাদ্রাসায় এই দুর্দিনে একজন মানুষ হিসেবে আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

 

 

ভবিষ্যতেও নিজ অর্থে অসহায়ত দরিদ্র মানুষের পাশে দাড়াবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।করোনা দুর্যোগে প্রতিটি মানুষকে সরকার এবং স্বাস্থ্য বিভাগের সকল দিক-নির্দেশনা মেনে করোনা প্রতিরোধের আহ্বান জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net