বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৪

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বরিশালে প্রশাসনের স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ দেওয়া জেলের লাশ উদ্ধার

বরিশালে প্রশাসনের স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ দেওয়া জেলের লাশ উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ নিধন বিরোধী উপজেলা প্রশাসনের স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ দেওয়া দুলাল কাজী (৪০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে লাশটি ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন মা ইলিশ নিধন বিরোধী অভিযানে নামলে তাদের টহল স্পিডবোট দেখে ভয়ে জেলে দুলাল কাজী লাফিয়ে নদীতে পড়েন। প্রথমে প্রশাসন ও পরে স্বজনেরা নদীতে অনেক খোঁজা-খুঁজির পরে তার সন্ধান পায়নি।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, নিখোঁজের একদিন পর জেলের লাশটি কিছুটা দুরত্বে আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা সংলগ্ন নদীতে ভেসে উঠে। এই বিষয়টি স্থানীয়রা থানায় অবহিত করলে পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net