বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
মুলাদীতে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

মুলাদীতে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালের মুলাদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই তোফেল মহলদারের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের কোলানিয়া গ্রাম থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তোফেলের ছেলে সন্তান না থাকায় ছোট ভাই মালেক মহলদার তার কাছে জমি দাবি করে আসছিলেন। সেই জমি না দেওয়া নিয়ে মঙ্গলবার সকালে তোফেলের ও মালেকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই মালেক বড় ভাই তোফেলকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এতে তোফেল আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসাও দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় চৌকিদার শহিদুল ইসলাম জানান, ছোট ভাই প্রায়শই জমি দাবি করে তোফেল মহলদারকে গালাগালি দিতো। মঙ্গলবার সন্ধ্যার পরে এসে একইভাবে গালাগাল দিলে তোফেল মহলদার কিছুটা উত্তেজিত হলে তখন রড দিয়ে শরীরে আঘাত করে মালেক মহলদার।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আইউব জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মালেক তার বড় ভাই তোফেলকে পিটিয়ে মেরে ফেলেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net