, ,

শিরোনাম :
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
বিএনপি নেতা সরোয়ারের একান্ত সহকারী সবুজ ইয়াবাসহ আটক

বিএনপি নেতা সরোয়ারের একান্ত সহকারী সবুজ ইয়াবাসহ আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দক্ষিণ চর আইচা গ্রাম থেকে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার রাতে ডিবি’র এসআই সুজিৎ কুমার গোমস্তার নেতৃত্বাধীন টিম অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম সবুজ ও কল্লোল নামের ওই দুই ব্যক্তিকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।আটককৃতদের মধ্যে রিয়াজুল ইসলাম সবুজ চরকাউয়া ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) চরকাউয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং কোতয়ালী থানা বিএনপি’র প্রচার সম্পাদক।

তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের ব্যক্তিগত সহকারী বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

বরিশাল বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কেন্দ্রীয় বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের বেতনভূক্ত পারিবারিক কর্মচারী মাহফুজুল আলম মিঠু জেলা ছাত্রদলের সভাপতির পদ লাভ করার পর থেকেই আটককৃত এই রিয়াজুল ইসলাম সবুজকে অঘোষিতভাবে মিঠুর স্থলাভিসিক্ত করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্র্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার নরেশ র্কর্মকার জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়।

এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net