বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বরিশালে ধর্ষণের শিকার গৃহকর্মীর সন্তান প্রসব

বরিশালে ধর্ষণের শিকার গৃহকর্মীর সন্তান প্রসব

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরআলগী গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননী গৃহকর্মীকে ধর্ষণের ফলে অন্তঃস্বত্ত্বা হওয়া ওই নারী একটি ছেলে সন্তান প্রসব করেছে।

 

 

স্বামী পরিত্যাক্তা ভুক্তভোগী ওই গৃহকর্মী জানান, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের হানিফ আকনের গৃহে সে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার অসহায়ত্বের সুযোগে গৃহকর্তার ছেলে রাসেল আকন তাকে ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে সে (গৃহকর্মী) অন্তঃস্বত্ত্বা হয়।

 

 

বিষয়টি রাসেলের বাবার কাছে জানানোর পর সম্মান হারানোর ভয়ে বিষপান করে আত্মহত্যা করে ‌‌‌‌‘ধর্ষক’ রাসেলের বাবা হানিফ আকন।পরবর্তীতে ওই গৃহকর্মীর গর্ভপাত করানোর জন্য ধর্ষক রাসেল কৌশলে বিভিন্ন হাসপাতালে নিয়ে ব্যর্থ হয়ে অবশেষে নিজ বাড়ি থেকে তাকে (গৃহকর্মী) তাড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে কতিপয় প্রভাবশালীদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে পুরো ঘটনাটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করে ধর্ষক রাসেল।

 

 

এরইমধ্যে গত ২১ রাতে নিজ বাড়িতে ধর্ষিতার গর্ভে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করে।এরইমধ্যে গত ২১ অক্টোবর রাতে নিজ বাড়িতে ওই নারীর গর্ভে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। অসহায় গৃহকর্মী তার ছেলে সন্তানের পিতৃ পরিচয়ের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net