নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার কুটির শিল্প সমবায় সমিতির জমি দখল করার জন্য উঠে পরে লেগেছে জামায়াত নেতা বাহাদুর ও তার সাঙ্গপাঙ্গরা। নগরীর ২৬নং ওয়ার্ড উত্তর জাগুয়ার নিকটস্ত অবস্থিত এই সমিতির নিজস্ব জমি। সূত্রমতে জানা যায় সমিতির বিগত ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন মোসাঃ সেতারা বেগম। তিনি সমিতিটির মাধ্যমে গ্রামের অসহায় দরিদ্রদের সাহায্যের জন্য প্রতিষ্ঠা করেছিলেন এবং সমিতির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এলাকার সহায় সম্বলহীন লোকদের সাহায্য করে আসছিলেন। বিগত প্রায় ৩০ বছর পূর্বে সমিতির সদস্যগনের ওয়ারিশ সূত্রে ১২ শতাংশ জমি ক্রয় করেন। ২০০৭ সালের পর থেকে সমিতির তেমন কার্যক্রম না থাকায় জমিটি পরিত্যাক্ত অবস্থায় পরে থাকে। এ অবস্থায় সমিতির জায়গার উপর কু-দৃষ্টি পরে স্থানীয় প্রভাবশালী ও জামায়াত নেতা বাহাদুর ও তার সহচরদের। বাহাদুর এই জমি নিজের কব্জায় নেয়ার জন্য মিথ্যা মামলা ও ভূয়া জাল দলিল এর মাধ্যমে জমি ভোগ করার চেষ্টা করে। কিন্তু তার এই কু-মতলব তখন ব্যার্থ হয়। কিন্তু আবারো নতুন করে আরো কিছু ভূমি খেকোদের সাথে নিয়ে সমিতির জমি দখলের চেষ্টা করছে। এ অবস্থায় সমিতির জমি ভূমিখোকোদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সমিতির সদস্যবৃন্দ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply