বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

চাঁদাবাজির অভিযোগে শেবাচিমের চিকিৎসক মাসুদ বহিষ্কার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের (আইডিএএস) যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মাসুদ খানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। রোববার শেবাচিম শাখা আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি সুদীপ কুমার হালদার এবং সাধারণ সম্পাদক ডা. আশিক দত্ত সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি প্রকাশ করা হয়েছে।

সংগঠনের নাম ব্যবহার করে ডা. মাসুদ খানের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় সংগঠনের নীতি বহির্ভূত কার্যকলাপে যুক্ত থাকায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ কারণে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে গত ২১ অক্টোবর ডা. মাসুদ ২ ইন্টার্ন চিকিৎসকের নামসহ ৮ থেকে ১০ জন এমবিবিএস শিক্ষার্থীর বিরুদ্ধে তার ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ করেন হাসপাতালের পরিচালকের কাছে।

এরপর দিন ২২ অক্টোবর ইন্টার্ন চিকিৎসকরা ডা. মাসুদের বিরুদ্ধে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে ইন্টার্ন চিকিৎসকদের নামে কমিশন আদায়, নারী সহকর্মীদের সাথে অশালীন আচরণ, সিনিয়রদের সাথে অশোভন আচারণ এবং অধীনস্থ ইন্টার্ন চিকিৎসকদের ভাতা আটকে রাখার অভিযোগ করেন পরিচালকের কাছে।

এ ঘটনায় হাসপাতালের পরিচালক ২২ অক্টোবর ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net