শামীম আহমেদ ॥খানাখন্দে ভরা জেলার গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর দীর্ঘ সড়কে সাময়িক মেরামত কাজ শুরু করা হয়েছে। জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার নিজস্ব অর্থায়নে সড়কটির মেরামত কাজ শুরু হয়েছে।
ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা জানান, সরিকল-বাটাজোর সড়কটির খুবই খারাব অবস্থা। সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় অংসখ্য গর্ত থাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইট ও বালু দিয়ে সড়কের গর্তগুলো মেরামত করা হচ্ছে। যাতে যানবাহন চালক ও পথচারীরা কিছুটা হলেও স্বস্তি পায়।
ইউপি চেয়ারম্যানের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply