, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
করোনার কারণে উজিরপুরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা স্থগিত!

করোনার কারণে উজিরপুরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা স্থগিত!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে বরিশাল জেলার উজিরপুরের হারতার সেই নৌকা বাইচ প্রতিযোগীতা স্থগিত করা হয়েছে। নৌকা বাইচের আয়োজন কমিটির প্রধান হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: হরেন রায় সত্যতা নিশ্চিত করে বলেন, আসান্ন শীত মৌসুমে করোনার প্রভাব বিস্তার ঠেকানোর জন্য ১৬১ তম নৌকা বাইচ প্রতিযোগীতার কোন অনুমতি দেয়নি বরিশাল জেলা প্রশাসক।

 

 

সে কারনে ৩১ অক্টোবর লক্ষী পুজায় হারতার কচা নদীতে যে নৌকা বাইচ প্রতিযোগীতা হওয়ার কথা ছিলো তা আর অনুষ্ঠিত হবে না। এদিকে চলতি বছর নৌকা বাইচ প্রতিযোগীতা না হওয়াকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরের বিভিন্ন স্থরের মানুষ।

 

 

হারতার নৌকা বাইচ প্রতিযোগীতায় লাখো মানুষের ভীরজমে করোনা ভাইরাসের প্রদূর্ভাব ঠেকাতে নৌকা বাইচ প্রতিযোগীতা স্থগিত করা একটি মহৎ কাজ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেছেন দেশের মানুষকে স্বাস্থ্য ঝুকি রেখে কোন উৎসব না করা একটি ভাল কাজ।

 

 

উল্লেখ্য, উজিরপুরের হারতার নৌকা বাইচ প্রতিযোগীতা ছাড়াতে পারে করোনা এমন শংকায় প্রকাশ করেছে উজিরপুরের বিভিন্ন মহল এ নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় রিপোট প্রকাশিত হলে প্রশাসন বাইচ প্রতিযোগীতা স্থগিত করার সিদ্বান্ত গ্রাহন করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net