সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫

শিরোনাম :
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার ভোলা ও বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক

বরিশালে নৌ-পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥বরিশাল নগরীর লঞ্চঘাট থেকে ৬৭৬ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল সদর নৌ থানা পুলিশ।

 

বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টার দিকে বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এএসাই আশরাফসহ সঙ্গীয় ফোর্স নগরীর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালায়। এ সময় ৬৭৬ পিস ইয়াবাসহ পনু নামে মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃত পনু ঝালকাঠি সদরের ৯নং রিড রোড এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

 

 

সদর নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে ইয়াবার চালান আসছে।এরপর থেকেই তারা লঞ্চঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি জোরদার করেন।

 

 

এরই প্রেক্ষিতে সকাল সোয়া ৬ টার দিকে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করলে ৬৭৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটককৃত’র বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net