রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

বরিশালে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃবরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের একটি বাগানে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবরাজ তালুকদার (২০) নামের যুবকের লাশটি বুধবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের সাথে ঝুলতে দেখে। পরে থানা পুলিশের একটি টিম গিয়ে লাশটি নামিয়ে আনে।

নিহত যুবরাজ তালুকদার ওই গ্রামের মৃত নিতাই তালুকদারের ছেলে।লাশ উদ্ধারের বিষয়টি বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি যুবকের মায়ের বরাত দিয়ে জানান, মায়ের সাথে একই বাসায় ঘুমাচ্ছিলেন যুবরাজ। গভীর রাতে মা উঠে দেখতে পান সে বাড়ির সামনে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশের একটি টিম গিয়ে লাশটি নামিয়ে আনে। এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করে।পুলিশের ধারণা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net