, ,

শিরোনাম :
বরিশালে মান্তা সম্প্রদায়ের জন্য হচ্ছে কবরস্থান ইলিশ ধরতে গিয়ে ‘নৌ-পুলিশের’ গুলিতে ঝাঁঝরা জেলের বুক, ঘটনাস্থলেই মৃত্যু বরিশালে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২ বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা জাতীয় বিড়াল দিবস আজ মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ
বরিশালে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

বরিশালে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকায় নিজ ঘরে বিষ্ফোরনে রাকিব মাল (১৮) নামে এক যুবকের দুই হাত এবং একটি পা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহত রাকিবকে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।আহত রাকিব মাল ওই এলাকার কালাম মালের ছেলে এবং পার্শ্ববর্তী হিজলা উপজেলায় একটি ওয়ার্কশপের শ্রমিক।স্থানীয়রা জানিয়েছে ওই ঘরে রাকিব মাল ও তার মা ছিলেন।

 

 

১২টি ম্যাচের কাঠি দিয়ে একটি কৌটায় বোমা বানানোর চেষ্টা করছিলো সে। এ সময় সেটি বিস্ফোরনে বিকট শব্দ হয়। পরে এলাকাবাসী ওই বাসায় গেলে রাকিবকে গুরুত্বর আহত দেখতে পায়। তার বাম পা এবং দুই হাত দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। রাকিবের সাথে হাসপাতালে আসা তার খালা ও খালু এই তথ্য জানিয়েছেন।

 

 

কাজিরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, একটি বিস্ফোরন ঘটেছে শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে একজন আহত হয়। তবে বোমা তৈরীর কোন উপাদান পাওয়া যায়নি। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net