সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরিশালে ২৫ হাজার মিটার জালসহ আটক ৩

dynamic-sidebar

বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করা হয়েছে। এসময় ২শ’ কেজি ইলিশ জব্দ করা হয়।

রোববার (১৫ অক্টোবর) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আ. রউফ এর নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফাজ্জেল হক চৌধুরী, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন, জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, আশুতোষসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলো।
পরে সকাল ১০টায় জব্দ মাছ, জাল ও আটক জেলেদের কীর্তনখোলা নদীর ডিসিঘাটে নিয়ে আসা হয়। সেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিনের উপস্থিতিতে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অপর‌দি‌কে আটক জে‌লে‌দের ভ্রাম্যমাণ আদাল‌তে পাঠানো হলে প্রত্যেককে একমাস করে কারদণ্ড দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net