সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২

শিরোনাম :
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার ভোলা ও বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক
উজিরপুরে মামলাবাজ নারীর উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী

উজিরপুরে মামলাবাজ নারীর উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী

dynamic-sidebar

নাজমুল ‍ইসলাম মুন্না, উজিরপুর প্রতিনিধি ॥বরিশালের উজিরপুরে মামলাবাজ নারীর উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। একাধিক অসহায় পরিবারকে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতারক নারীর খপ্পর থেকে রেহাই পেতে অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবার ২ নভেম্বর বরিশাল জেলা সহকারী পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় উপজেলার পূর্ব বামরাইল গ্রামের ফারুক তালুকদারের স্ত্রী পরভীন বেগম(৩৫) একই বাড়ীর ছাব্বির হোসেন তালুকদারের স্ত্রী লাখি বেগমকে ভুল বুঝিয়ে আশা এনজিও থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করান। সেই টাকা পারভীন বেগম কিস্তিতে পরিশোধ করার কথা বলে হাতিয়ে নেন। দায়সারা ভাবে প্রথমে কয়েক সপ্তাহ কিস্তির টাকা পরিশোধ করেন। এরপর প্রতারক নারী কিস্তি বন্ধ করে দেন।

লাখি বেগম টাকা চাইলে তালবাহানা শুরু করেন। এছাড়াও দুলাল ফকির গ্রামীন ব্যাংক থেকে নগদ ৪০ হাজার টাকা উত্তোলন করে তাকে প্রদান করেন। কিন্তু তাকেও একই ভাবে কিস্তির টাকা না দিয়ে বেকায়দায় ফেলেছেন। এমনকী পারভীন বেগমের কাছ থেকে জমি বন্ধক রেখে দুলাল ফকির নগদ আরো ৪০ হাজার টাকা তাকে প্রদান করেন। কিন্তু বন্ধকীয় জমিতে ধান রোপন করতে গেলে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দেন। জমি থেকে তাড়িয়ে দেন।

কিস্তির টাকা পরিশোধ ও বন্ধকীয় জমির টাকা ফেরৎ চাওয়ায় দুলাল ফকির ও দুলাল তালুকদারের বিরুদ্ধে কিছুদিন পূর্বে মিথ্যা নাটক সাজিয়ে অপবাদ দিয়ে অন্যায় ভাবে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করে হয়রানী করারও অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে। এদিকে কিস্তির টাকা নিয়ে লাখি ও দুলালের সাথে পারভীন বেগমরে ২৯ অক্টোবর সকালে সামান্য ঝগড়ার সৃষ্টি হয়।

এর প্রতিবাদ করতে গেলে একই বাড়ীর হোসেন আলি তালুকদারকে ফাঁসানোর জন্য পারভীন বেগম নিজের শরীরে নিজে কাদা জড়িয়ে মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হন এবং নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দেন।

হুমকীর মুখে আতঙ্কে এলাকার সাধারণরা। পারভীন বেগম এলাকায় মূর্তিমান আতঙ্ক। এছাড়াও পারভীন বেগমের খপ্পর থেকে রেহাই পাননি একই গ্রামের আছমা বেগম,বাইজিদ হোসেন,হেলাল উদ্দিন,মনি বেগম,হাওয়া বেগম,্হৃদয়,মেহেদি, মনিরুজ্জামান,মনির,সেয়দ আলি,সফিকুল ইসলাম,নান্নু,হাসান,জালাল,রনি,বারেক ফকির,শহিদ,কাঞ্চন ফকির,সিদ্দিক ফকির, আনিচ,রবিউল ইসলাম,তানিয়া বেগম,মুজাম্মেল হোসেন,রেক্্েরানা বেগম,মামুন হোসেন,আমির হোসেন।

এছাড়াও পার্শ্ববর্তী বাড়ীর শাহেদা বেগম নামে এক গৃহবধূ অভিযোগ করে বলেন তার স্বামী পানুœ হাওলাদারকে বিভিন্ন প্রবঞ্চনায় ফেলে পারভীন বেগম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। আমার সুখের সংসারে ফাটল ধরিয়েছে সে। এর প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দেন। হুমকীর মুখে তাদেরকে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। ওই মামলাবাজ প্রতারক নারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net