মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৫

শিরোনাম :
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার ভোলা ও বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের
মহানবীকে কটুক্তির প্রতিবাদে গুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবীকে কটুক্তির প্রতিবাদে গুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

dynamic-sidebar

আফনান সাঈদ আলিফ,মাধবপাশা প্রতিনিধিঃ মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওলামায়ে কেরাম ও তাওহীদ জনতার উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

(৩০ অক্টোবর) জুমাআ বাদ নারায়নপুর বাজার থেকে শুরু করে গুঠিয়া বন্দরে এসে মিছিল শেষ হয়।এসময় মুসল্লীরা ফ্রান্স ও এমানুয়েল ম্যাক্রোর নামে বিভিন্ন স্লোগান দিতে থাকে।সাথে সাথে তারা ফ্রান্সের পন্য নিজ দায়িত্বে বয়কটের ডাক দেন।

শত শত ধর্মপ্রান মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।নারায়নপুর বাজার থেকে গুঠিয়া বন্দরে এসে তারা মিছিল শেষ করেন এবং সমাবেশ শুরু করেন।সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করা হয়।এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লীরা বক্তব্য রাখেন।

এ সমাবেশে বরিশাল জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদার বক্তব্য রাখেন।তিনি বলেন,”আমাদের প্রিয় নবীকে সৃস্টি না করলে এই দুনিয়া সৃষ্টি হতো না। সেই মানুষকে এই ম্যাক্রো আঘাত দিয়েছে তা আমাদের এই গোটা বিশ্বের মুসলিমদের অন্তরে লেগেছে। এই বাংলাদেশের অনেক নাস্তিক আছে যারা আমাদের এই নবীকে নিয়ে ব্যাঙ্গ করছে।এই পৃথিবীর যেখানে বসে আমার নবীকে নিয়ে কটুক্তি করা হবে তাদের কাউকে আমরা ছাড় দেব না।আমাদের সকলেকে সোচ্চার হতে হবে।আমি বাংলাদেশ সরকারের কাছে বলব ফ্রান্সের সকল পন্য বয়কট করার জন্য।”

বক্তব্যে নারায়নপুর জামে মসজিদের ইমাম গোলাম কিবরিয়া বলেন,”আমাদের যদি জীবন দিতে হয় তারপরেও আমরা প্রস্তুত আছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মান বজায় রাখতে।বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের ফ্রান্সের সকল পন্য বয়কট করতে হবে।সরকার যদি আমাদের ডাকে সারা না দেয় তাহলে আমরা নিজ দায়িত্বে সকল পন্য বয়কট করব।আমরা এখান থেকে ঘোষনা করছি আমরা আজকে এখান থেকে সকল পন্য বয়কট করলাম।

 

আমরা ফ্রান্স যেতে না পারলেও আমরা এখান থেকে সিংহের মত গর্জে উঠব।আমরা এখান থেকে সমুদ্রে এমন ঢেউ তুলব যে ঢেউয়ে এনুয়েল ম্যাক্রোসহ সকল নাস্তিক-মুরতাদেরা এই আল্লাহর জমিন থেকে বিতাড়িত হবে।আমরা গোটা মুসলিম জাহান এমন হুংকার দিব যেই হুংকারে এই বিশ্বের সকল নাস্তিক ও আমার নবীকে নিয়ে ব্যাঙ্গকারীর কানের পর্দা ফেটে সাথে সাথে এই আল্লাহর জমিন থেকে বিলুপ্ত হবে।”

 

এছাড়াও সাইনবোর্ড মসজিদের ইমাম,পূর্ব নারায়নপুর মসজিদের ইমাম,শরীফ বাড়ি মসজিদের ইমামসহ অনেক সাধারন মুসল্লীরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য মাওলানা মোঃ মনিরুজ্জামানের দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মিছিল ও সমাবেশ শেষ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net