সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৬

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
যেকোনো দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের সুনাগরিকের উপর-পানি সম্পদ প্রতিমন্ত্রী

যেকোনো দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের সুনাগরিকের উপর-পানি সম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন।তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। আর সেই সোনার বাংলা গড়তে হলে আমাদেরও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।

 

শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আমাদের খেলাধুলা করতে হবে।একটি অসুস্থ জাতি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। একটা জাতির অগ্রসর এবং উন্নতি নির্ভর করে সেই দেশের নাগরিকদের উপর। সুস্থ্য সবল নাগরিক গড়তে পাড়লেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌঁছানো সম্ভব।শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রদত্ত্ব একটি রোলার হস্তান্তর এবং সরকারি শিশু পরিবারে ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।

 

 

নতুন প্রজন্মকে সুস্থ্য সবল থাকতে খেলাধুলা সহ লেখাপাড়ার উপর গুরুত্বরোপ এবং সবাইকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দেন প্রতিমন্ত্রী।জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন খান আলো এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. হোসেন চৌধুরী।

 

 

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।বক্তারা করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে সবাই মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে প্রদত্ত্ব একটি রোলার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর এবং শিল্পপতি মো. মিজানুর রহমানের অনুদান দেয়া কিছু ক্রীড়া সামগ্রী সরকারি শিশু পরিবারের মাঝে বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net