শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩

শিরোনাম :
নগরীর কাজীপাড়ায় ২০ পরিবারের মধ্যে ট্রাক সালাম আতংক (!)

নগরীর কাজীপাড়ায় ২০ পরিবারের মধ্যে ট্রাক সালাম আতংক (!)

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরের ২২নং ওয়ার্ড কাজীপাড়ায় ২০টি পরিবার জনৈক আসাদুজ্জামান সালাম ওরফে ট্রাক সালামের নির্যাতন, নিপিড়নে আতংকের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই বিশটি পরিবারের নারীদের চলাফেরার পথে লাঞ্ছিত হতে হয়। তার হাত থেকে নিস্তার পেতে ওই বিশটি পরিবারের পক্ষ থেকে বরিশালের পুলিশ কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। গত ১৫ অক্টোবর তারা এ আবেদন জমা দেন। আবেদনে জানা গেছে, দীর্ঘ ১৫ বছর যাবত দুস্কৃতিকারী আসাদুজ্জামান সালাম ওরফে ট্রাক সালাম ওই পরিবারগুলোকে মিথ্যা মামলা, হামলা করে হয়রানী করছে। কিছুদিন পূর্বে সন্ত্রাসী সালাম সেতারা বেগম নামে এক নারীর ১৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। এমনকি সালাম ও তার সঙ্গী সন্ত্রাসী হানিফ, রাব্বি, আলতাফ ও নুরে আলমসহ কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী এনে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদ করলে সালাম তার স্ত্রী ও মেয়েদের ব্যবহার করে মিথ্যা নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এছাড়া সালাম ওই পরিবারগুলো চলাচলের রাস্তা দখল করে সেখানে গাছের চারা রোপন করে রাস্তা বন্ধ করে দিয়েছে। আবেদনে আরো উল্লেখ করা হয়, সন্ত্রাসী সালাম এখন প্রতিটি পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবী করছে। এ বিষয়গুলো স্থানীয় কাউন্সিলর, কোতয়ালী মডেল থানা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানানো হলেও সন্ত্রাসী সালাম তাদের কথায় কর্ণপাত করছেনা। উল্টো তাদেরকে হুমকি দিয়ে বলে, সে থানা পুলিশকে প্রতি মাসে ১ লাখ টাকা দেয়। ফলে পুলিশ তার কথা শুনতে বাধ্য। অভিযোগে আরো উল্লেখ করা হয় কিছুদিন পূর্বে এই সন্ত্রাসী ট্রাক সালাম মিথ্যা অজুহাতে মাইনুল নামে যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেধে নির্যাতন করে। যা পত্রপত্রিকায় উঠেছিল। অসহায় ওই পরিবারগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের ন্যায্য জমি ফিরে পেতে পারে তার সুব্যবস্থা করতে মাননীয় পুলিশ কমিশনারের প্রতি দাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net