মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৮

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

কাশিপুরে সক্রিয় মটরসাইকেল চোর চক্র

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক // বরিশালের কাশিপুরে মটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। চলতি মাসে একই দিনে তিনটি মটর সাইকেল চুরির পর গত রবিবার ইছাকাঠি এলাকা থেকে আরেকটি মটর সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মটর সাইকেলে মালিক মোঃ হাসান মোল্লা এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরীতে তিনি উল্লেখ করেন, রূপাতলী এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে ইছাকাঠি প্রধান সড়কে তার আত্মিয়ের বাড়িতে লোক মারা যাওয়ায় সেখানে আসেন। ভবনের নিচতলায় তার নিজস্ব মালিকানাধীন একটি লাল রংয়ের বাজাজ পালসার (১৫০ সিসি) নিচ তলায় রেখে কলাপসিবল গেটের তালা মেরে তিনি ঘুমাতে যান। ওই দিন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৫টার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে দেখেন তার গাড়িটি নেই এবং গেটের তালা ভাঙা। এমতাবস্থায় তিনি অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটি না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। এদিকে জানা গেছে, ইদানিং এয়ারপোর্ট থানা এলাকায় মটর সাইকেল চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। জানা গেছে, চলতি মাসের ১ তারিখ ২৮নং ওয়ার্ডের মামুন মেম্বারদের মীরা বাড়ি থেকে এক রাতে ৩টি মটর সাইকেল চুরি হয়ে যায়। এরপর এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরী করলেও এখনো তার কোন হদিস পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net