, ,

শিরোনাম :
জাতীয় বিড়াল দিবস আজ মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল
মেঘনায় চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি

মেঘনায় চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়া সংলগ্ন মেঘনা নদীতে চাঁদপুরের মতলবগামী এমভি মকবুল-২ নামের লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গিয়ে রাত সাড়ে ১১টায় মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল এলাকায় পৌঁছালে ডাকাতদলের কবলে পড়ে লঞ্চটি। এ সময় ডাকাত দল যাত্রীদের নগদ অর্থ, মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়।

লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। ডাকাতরা লঞ্চে আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও যাত্রীরা জানিয়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর সাংবাদিকদের বলেন, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার ষাটনল এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন। ডাকাত দল ৩০ থেকে ৪০ জনের মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও অনেকের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে।

ডাকাতি শেষে তারা স্পিডবোটে পালিয়ে যায়। খবর পেয়ে নৌপুলিশ ষাটনল এলাকায় পৌঁছানোর আগে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net