মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৬

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরিশালে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

dynamic-sidebar

বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডে সাইদুর রহমান সুমন (৩০) নামে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক এক সভাপতিকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় বাবু নামে আরো এক যুবক আহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টায় ত‍াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাইদুর রহমান সুমন নগরের বটতলা রাজুমিয়ার পুল সংলগ্ন এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

আহত বাবু বাংলানিউজকে জানান, রাতে যশোরের যাওয়ার জন্য তারা দুইজন অক্সফোর্ড মিশন রোডে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় মিলন, লিটনসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে জখম করে এবং তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন বাংল‍ানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net