বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৫

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বরিশালে রেশন কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

বরিশালে রেশন কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় রেশন কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মোছলেম আলী মোল্লার ছেলে মো. মাসুদ মোল্লা একই গ্রামের (১৫) বছরের কিশোরীর দরিদ্র পরিবারকে রেশন কার্ড করিয়ে দেবার কথা বলে ২৬ নভেম্বর রাতে তার বাড়িতে ডেকে নেয়। ওই দিন রাতে তার মা ও কিশোরী মাসুদের বাড়িতে কাগজপত্র নিয়ে যায়।

 

কিশোরীর মার সাথে কথা বলা শেষে ওই কিশোরীকে আলাদা কথা আছে বলে তার ঘরের ভিতরে নিয়ে যায় মাসুদ মোল্লা।ঘরের ভিতরে নিয়ে মাসুদ মোল্লা তাকে জোর পূর্বক ধর্ষন করে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এঘটনা ওই কিশোরী বাড়িতে এসে তখন তার মাকে জানায়নি। পরেরদিন ২৭ নভেম্বর রাতে জানায়।এঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে রবিবার রাতে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

 

মামলা দায়েরের পর ওই রাতেই এসআই মনিরুজ্জামান অভিযান চালিয়ে ধর্ষক মাসুদ মোল্লাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।সোমবার সকালে ধর্ষককে বরিশাল আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, কিশোরীর পরিবার দরিদ্র হওয়ার সুযোগে মাসুদ মোল্লা রেশন কার্ড করিয়ে দেবার কথা বলে ২৬ নভেম্বর রাতে তার বাড়িতে ডেকে নেয় এবং কিশোরীর সাথে আলাদা কথা আছে বলে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net