সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় প্রজনন মৌসুমে কাঁকড়া আহরণের অভিযোগে সুন্দরবনের অভয়ারণ্য থেকে পাঁচটি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। আজ দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি, চুনানদী, মীরগাং ও টেংরাখালী নদী থেকে পৃথক অভিযান চালিয়ে নৌকাগুলো জব্দ করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় ৪০ কেজি কাঁকড়াসহ পাঁচটি নৌকা জব্দ করা হয়েছে। পরে আহরিত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply