বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৬

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বরিশাল নগরীতে নির্মিত হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মানসিক হাসপাতাল

বরিশাল নগরীতে নির্মিত হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মানসিক হাসপাতাল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে নির্মিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মানষিক হাসপাতাল । পাবনার পর বরিশাল নগরীতে নির্মান করা হবে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মানষিক চিকিৎসা সেবা কেন্দ্র।হাসপাতাল নির্মাণের জন্য ইতিমধ্যে স্থান নির্ধারন করা হয়েছে।

 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি রোববার (৬ ডিসেম্বর) নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত জমিতে দেশের দ্বিতীয় বৃহত্তম এই মানষিক হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে একটি নির্ভর যোগ্য সুত্র।

 

পানিসম্পদ প্রতিমন্ত্রী হাসপাতালটি তৈরির জন্য স্থান পরিদর্শন শেষে সার্বিক তথ্য স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রেরন করবেন বলে জানা গেছে। মন্ত্রনালয় থেকে বিশেষ দল স্থান পরিদর্শন শেষে এই হাসপাতাল তৈরির প্রক্রিয়া শীগ্রই শুরু করা হবে বলে নিশ্চিত করেছে সূত্রটি। স্থান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net