বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৭

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বরিশাল মুক্ত দিবসে বাঙ্কার ও টর্চার সেলের উদ্বোধন

বরিশাল মুক্ত দিবসে বাঙ্কার ও টর্চার সেলের উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মুক্ত দিবসে নগরীর ওয়াপদা কলোনিতে পাকিস্তানী হানারদার বাহিনীদের টর্চার সেল ও বাঙ্কার সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা ক্যাম্প তৈরী করেছিল পানি উন্নয়ন বোর্ডের ভবনগুলোয়। সেখানে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে নিরিহ জনতাকে ধরে এনে নির্যাতনের পর হত্যা করে লাশ কীর্তনখোলা নদীতে ফেলে দিত।

এছাড়াও রাজাকারদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে নির্যাতন চালাতো পাকিস্তানী সেনারা। এই নির্মম স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রকল্পের বাস্তবায়ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এতে করে একাত্তর পরবর্তী প্রজন্মের তরুণরা একাত্তর সালে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা উপলব্ধির পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় তাদের অনুপ্রানিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. সাদেকুল আরেফিন, নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পুলিম সুপার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের নেতারাসহ অন্যান্য ব্যক্তিরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net