বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৫

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বরিশালে গণপরিবহনে চালক-যাত্রীদের মাস্ক ব্যবহারে অনীহা

বরিশালে গণপরিবহনে চালক-যাত্রীদের মাস্ক ব্যবহারে অনীহা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ মহামারি করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে সারাদেশ শঙ্কিত। যার কারণে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ওপর জোর দিয়েছে সরকার। এ সময়েও বরিশাল নগরীর ভেতরে চলাচলকারী গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই।রাস্তা-ঘাটসহ গণপরিবহনে মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছেন মানুষজন, আর এতে করোনা সংক্রমণের ঝুঁকি প্রতিনিয়তই বাড়ছে।

 

 

সরেজমিনে দেখা যায়, মাস্ক ছাড়া যে কোনো সেবা দেওয়া থেকে বিরত থাকার কথা থাকলেও গণপরিবহনে এর কোনো বালাই নেই, যাত্রীরা মাস্ক ছাড়াই উঠছেন। এমনকি ওই সব গাড়ির চালকদের মুখেও নেই মাস্ক।গণপরিবহনে অনেক যাত্রীই মাস্ক ব্যবহার করছেন না। আবার কারো মাস্ক থাকলেও তা মুখের নিচে ঝুলিয়ে রেখেছেন।দাঁড়িয়ে যাত্রী নেওয়া নিষেধ থাকলেও তা মানছে না চালকরা। বাসে ওঠার আগে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার শর্তও মানছেন না তারা।

 

 

প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না ব্যবহারের জরিমানা ও সাজা দেওয়া কমে আসায় মানুষের মধ্যে এমন অনীহা দেখা দিয়েছে বলে মনে করে সুশীল সমাজ।অঞ্জনা রানী নামে এক মাহিন্দা যাত্রী বলেন, বাড়ি থেকে মাস্ক আনতে ভুলে গিয়েছি, আর এখন তো করোনায় মানুষ মরে না! অযথা কেন মুখ আটকিয়ে রাখবো। যারা বেশি সচেতন তাদের এ রোগে আক্রান্ত হয় বলেও তিনি মন্তব্য করেন।মুখে মাস্ক নেই কেন এমন প্রশ্নের জবাবে আমানুর রহমান নামের এক বাস যাত্রীর সোজাসাপটা উত্তর, মাস্ক পরে কী হবে, যে পরিমাণ ঘনবসতি, কোনো শারীরিক দূরত্ব মানার উপায় নেই। করোনা হওয়ার হলে এমনিতেই হবে।অটোরিকশা চালক সোহেল মল্লিকের মুখেও মাস্ক নেই।

 

 

সেটা কেন ব্যবহার করছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, সারাদিন মাস্ক পরে থাকাটা অস্বস্তি লাগে। তাই তিনি কিছু সময়ের জন্য খুলে রেখেছেন।সচেতন যাত্রী নজরুল ইসলাম বলেন, সচেতন না হলে করোনার প্রকোপ বাড়বে। তাই চালক-যাত্রী সবাইকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারের বিকল্প নেই।এদিকে মাস্ক না ব্যবহারকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে নগরীতে প্রতিদিন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, আমরা মাঠে থাকায় মানুষ সচেতন হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণরোধে মানুষকে সচেতন করতে এ অভিযান চলমান থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net