বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪২

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ বরিশালের আঞ্চলিক কমিটি গঠন

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ বরিশালের আঞ্চলিক কমিটি গঠন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥অগ্রনী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ বরিশালের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। অগ্রনী ব্যাংক গৌরনদী শাখার কর্মকর্তা মোঃ ওমর ফারুক (মশিউর)কে সভাপতি, বরিশাল সদর রোড শাখার কর্মকর্তা মোঃ সোলায়মান সিকদার (শুভ)কে সাধারণ সম্পাদক এবং চকবাজার কর্পোরেট শাখার নূর মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

রবিবার (১৩ ডিসেম্বর) অগ্রনী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান জুয়েল এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি চকবাজার কর্পোরেট শাখার কর্মকর্তা খন্দকার মাকসুদুল করিম, বাটাজোর শাখার তাপস বণিক, রাহুতকাঠী বন্দর শাখার বরুণ চন্দ্র মন্ডল ও মাদারকাঠি শাখার জিয়াউর রহমান।

 

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুরান বাজার শাখার মনোজ প্রভাকর, সদর রোড শাখার মোঃ হাসান সিদ্দিকী সানি,সার্কেল সচিবালয় বরিশালের জিএম মাজহারুল ইসলাম ও চকবাজার কর্পোরেট শাখার মোঃ কামরুল ইসলাম। ১নং সাংগঠনিক সম্পাদক পদে নলছিটি শাখার সাইফুল ইসলাম শুভ ও মোঃ শফিকুল ইসলাম, কাশিপুর বাজার শাখার মোঃ গোলাম কুদ্দুস।

 

দপ্তর সম্পাদক পদে রাজাপুর শাখার মোঃ রাজু আহম্মেদ মিয়া, প্রচার সম্পাদক প্যাদারহাট শাখার মোঃ আরিফুর রহমান, কোষাধ্যক্ষ সদর রোড শাখার কমল মিস্ত্রী, ক্রীড়া সম্পাদক গৌরনদী শাখার উজ্জল কুমার দাস, আইন সম্পাদক সার্কেল সচিবালয় বরিশালের রাইহান রাব্বি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক গৌরনদী শাখার মোঃ মুশফিকুর রহমান সাইফ।

 

 

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন চকবাজার কর্পোরেট মাখার মাজহারুল ইসলাম, ধামুরা শাখার অলোক দাস ও স্টীমারঘাট শাখার মোঃ কাইউম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net