, ,

শিরোনাম :
​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি
আধুনিক প্রযুক্তির কল্যানে এগিয়ে যাচ্ছে দেশ, পিছিয়ে নেই বরিশালের যুবকরাও

আধুনিক প্রযুক্তির কল্যানে এগিয়ে যাচ্ছে দেশ, পিছিয়ে নেই বরিশালের যুবকরাও

dynamic-sidebar

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন আধুনিক প্রযুক্তির কল্যানে দেশ এগিয়ে যাচ্ছে, পিছিয়ে নেই বরিশালের যুবকরাও। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল সকালে দক্ষিণাঞ্চলের একমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ও ডিজিটাল ক্যাবল টিভি ইউরোটেল বিডি ও ইউরো ডিজিটাল ক্যাবল টিভি অফিস পরিদর্শন কালে এর সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এসকল কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে আরো এগিয়ে নিতে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আবুল হাসানাত আবদুল্লাহ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ও ডিজিটাল ক্যাবল টিভি ইউরোটেল বিডি ও ইউরো ডিজিটাল ক্যাবল টিভি’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। এর আগে তিনি অফিস কার্যালয়ে এসে পৌঁছলে প্রতিষ্ঠানের কর্নধার, ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এম জাকির হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী বৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। সবশেষ তিনি পাঠক প্রিয় স্থানীয় দৈনিক মতবাদ কার্যালয় ঘুরে দেখেন। এসময় তিনি উপস্থিতদের বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ প্রকাশের আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net