, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

বরিশালে ২৫ হাজার মিটার জালসহ ১৯ জেলে আটক

dynamic-sidebar

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ জালসহ ১৯ জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি ২ মণ ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আটককৃত জেলেরা হলেন- জাহিদ (১৫), শাকিল (১৩), হানিফ (১৬), রফিক (১৬), হানিফ (১৮), আবুল হোসেন (২৫), হাসান হাওলাদার (১৮), সাইদ (১৮), মিরাজ (২০), মনির (১৮), মো. জামাল (২২), রুস্তুম আলি (২৬), আলাউদ্দিন (২২), আলম (২২), মো. শহিদ (২০), মো. জাকির (২২), সুজন দেওয়ান (২৫) ও কবির হোসেন (২৪)।

বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, হিজলার মেঘনা ও মেহেন্দিগঞ্জের গজারিয়া ও কালা বদর নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলের সঙ্গে ১০ হাজার মিটার জাল ও ২ মণ ইলিশ জব্দ করা হয়।

সন্ধ্যায় আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পাশাপাশি মো. জামাল খান (৪০) নামে এক জেলেকে আটক করা হয়। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গৌরীপাশা গ্রামে।

আটককৃত জামাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net