বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৮

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
নগরীতে ছাত্রলীগ নেতাকে কোপালো অপর এক ছাত্রলীগ নেতা!

নগরীতে ছাত্রলীগ নেতাকে কোপালো অপর এক ছাত্রলীগ নেতা!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ২নং ওয়ার্ড এলাকার ছাত্রলীগ নেতা শুভকে (২২) উপর্যপূরি কুপিয়ে জখম করেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতা। শুভ ২নং ওয়ার্ডের নাসির শেখ এর পুত্র। হামলায় আহত ছাত্রলীগ নেতা শেখ শুভ জানান,সোমবার (২৬ এপ্রিল) দুপর আড়াইটার দিকে স্থানীয় ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নার অনুসারী শিহাব নামের এক যুবক বাসা থেকে ঢেকে নিয়ে নগরীর কাউনিয়া মানিক মিয়া স্কুলের সম্মুখে ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নাসহ ২০/২৫ জন ক্যাডার বাহিনী শুভকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা।

 

 

এসময় অস্ত্রধারীরা শুভকে জনসাধারণের উপস্থিতিতে দেশীয় অস্ত্র দিয়ে শুভর গায়ে প্রায় ৩০ টির বেশী কোপ দেন মান্না, শিশির, রনি, জাবেদ ও কসাই মামুনসহ আরো ২০/২৫ জন ছাত্রলীগের ক্যাডার বাহিনী।একপর্যায়ে শুভ মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা শুভকে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে রেখে যায়।আহত শুভকে স্থানীয় কয়েকজন লোক তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।এ বিষয় ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্না বলেন, দুদিন আগে আমার কিছু ছোট ভাইদের সাথে একটি ঝামেলার কথা শুনেছি।

 

 

তবে আমাকে নিয়ে যে মিথ্যা কাহিনী সাজানো হয়েছে তা আদৌও সত্য নয়।আমি রাজনীতি করি অনেকদিন যাবত আমার প্রতিপক্ষরা আমার সুনাম নস্ট করতে তারা এই মিথ্যা স্বরযন্ত্র সৃষ্টি করছে। তিনি আরও বলেন, এই শুভ নামের ছেলেকে আমি চিনি সে এলাকায় মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে।তাকে এর আগেও পুলিশ কয়েকবার আটক করেছে।এর বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ রয়েছে।ছাত্রলীগ নেতা শেখ শুভ আরো বলেন, তিনি মূলত ২ নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দিন জিয়া গ্র“পের হয়ে আওয়ামীলীগের বিভিন্ন প্রোগ্রামে শুভর নেতৃত্বে দলীয় লোকজন অংশ নেওয়ার সূত্র ধরেই শুভর উপর হামলা চালানো হয়েছে।

 

 

এঘটনায় হত্যা চেষ্টা মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানায় আহত শুভ’র পরিবার। এব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম বলেন,শুনেছি ২নং ওয়ার্ডে একটি মারামারির ঘটনা ঘটেছে তবে পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি।তবে থানায় এখনো এরকম কোনো ঘটনার অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net