মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১২

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

dynamic-sidebar

বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী সচীন হাজারী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) মহাসড়কের সুন্দরদী এলাকার নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সচীন হাজারী উপজেলার টরকীচর এলাকার মৃত যতীন হাজারীর ছেলে।

এ ঘটনায় আহত মাহিন্দ্রার অপর তিনযাত্রীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বাংলানিউজকে জানান, সচীন হাজারী কাজের সন্ধানে মাহিন্দ্রা করে ভুরঘাটা যাচ্ছিলেন।

পথে বরিশাল-ঢাকা মহাসড়কের নীলখোলা এলাকায় একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সচীন হাজারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন মাহিন্দ্রার আরও তিনযাত্রী।

এদিকে বুধবার সকালে উপজেলার কটকস্থল এলাকার সাউধের খালপাড় নামক স্থানে হানিফ পরিবহনের একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৫ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net