শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪

শিরোনাম :
হামলা, মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

হামলা, মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

যুবদল বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাভোকেট এইচ এম তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলুসহ অন্যান্য নেতাদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাবুগঞ্জ উপজেলা শাখা যুবদলের আয়োজনে কর্মসূচিতে হামলা-মামল ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা রাকিবুল হাসান খান, মাইন উদ্দিন মুন্সি, কবির হোসেন, মাহবুব আলম, জিয়া সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে জেলা যুবদল সহ-সভাপতি মামুন রেজা খান আহত ও আটক হন। পাশাপাশি এ ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলুসহ বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net