সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৯

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু

বরিশালে নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে সালেহা বেগম (৬৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরের পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের পাশে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ওই নারী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল (অব.) অফিসার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সালেহা সোনালী ব্যাংকে ২৫ বছর চাকরি করার পর তার প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করার জন্য ২০০৫ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস করতেন। তার স্বামী ও প্রতিবন্ধী ছেলে মারা যাওয়ার পর দুই মেয়ে সূচী ও সুমাকে নিয়ে থাকতেন। বড় মেয়ে সুমার বিয়ে হয়ে গেলে তিনি তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। আর ছোট মেয়ে ডাক্তার সূচী তার সঙ্গেই থাকতেন। গত দুদিন আগে অফিসিয়াল কাজে মেয়ে সূচী ঢাকায় যান।

রোববার (২৬ সেপ্টেম্বের) বাসায় ফোন দিয়ে তার মাকে না পেয়ে পার্শ্ববর্তী বাসিন্দা রশিদের স্ত্রী হেলেনাকে ফোন করে খোঁজ নিতে বলেন। কিন্তু গভীর রাত হওয়ায় হেলেনা তখন খোঁজ না নিয়ে সকালে পার্শ্ববর্তী আরেক বাসিন্দা ব্যাংকার হাকিমকে সঙ্গে নিয়ে ওই বাসায় যান। বাসার বাইরে গেট বন্ধ থাকায় কলিং বেল দিয়েও কোন সাড়া শব্দ না পেয়ে পরে মই এনে দেওয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে জানালা দিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তারা ৯৯৯ এ ফোন করলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাংক কর্মকর্তা সালেহার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

এদিকে খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই ব্যাংক কর্মকর্তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম।

ওসি জানান, সকাল ৭টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net