মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০১

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
বরগুনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে ৭ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বরগুনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে ৭ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলায় নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ৭ দফা দাবিতে পাওয়ার চায়নায় কোম্পানিতে কর্মরত তিন হাজারের অধিক শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। একইসাথে দাবি না মানার কারণে কর্মবিরতির ঘোষণা দেয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) ব্যানারে আন্দোলন কর্মসূচি পালন করেন।

এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ফটকে থেকে শুরু করে প্রথম ফটকে শ্রমিকরা কয়েক ঘন্টা মানববন্ধন, বিক্ষোভ ও দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি ঘোষনা দেয়।

এর আগে গত (২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর প্রযন্ত) শ্রমিকরা ৩ দিনের সময় বেধে দিয়ে পাওয়ার চায়না কোম্পানির কাছে ৭ দফা দাবি জানান তারা।

দাবি গুলো হলো- শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি করতে হবে ও অতিরিক্ত সময় ওভারটাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে। বিনা কারনে চাকরি থেকে ছাঁটাই ও প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি দিতে হবে এবং কাজ শেষে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে।

নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানি সহ ৭ দফা দাবি তিন দিনের মধ্যে না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে লিখিতভাবে দাবি করেন কোম্পানিটির কাছে। এই দাবি গুলো না মানায় আজকের আন্দোলনে বিক্ষোভ কর্মসূচি করেন পরে কর্মবিরতির ঘোষণা দেন।

বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখার সভাপতি মো. জাফর বলেন, গত তিনদিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ দাবি না মানায় কর্মবিরতির চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। তিন দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net