মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৮

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
প্রতারকরা দ্বিতীয়বার সুযোগ পান যে কারণে

প্রতারকরা দ্বিতীয়বার সুযোগ পান যে কারণে

dynamic-sidebar

খুব কাছের বন্ধু, স্বামী কিংবা প্রেমিক/প্রেমিকা যে কারও কাছ থেকেই প্রতারিত হওয়াটা খুবই কষ্টের। কেউ কেউ এ কষ্টের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। তবে অনেকেই আছেন যারা কষ্ট সহ্য করতে না পেরে সারাজীবন একা থাকার সিদ্ধান্ত নেন। কেউবা আবার আত্মহত্যার পথই বেঁচে নেন। বেশিরভাগ সময় দেখা যায়, কাছের মানুষ তথা প্রিয়জন খুব বাজেভাবে বিশ্বাস ভেঙেছে- এটা জানার পরও মানুষ তার সঙ্গীকে ছাড়তে চাননা। বিষয়টি অদ্ভূত হলেও বাস্তবে এটাই সত্যি। কম-বেশি প্রায় সকলেই তাদের সঙ্গীকে ভালো হওয়ার দ্বিতীয় একটা সুযোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেন। একজন প্রতারক সঙ্গীর সঙ্গে কেন মানুষ তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে চান এর কারণ খুঁজেছেন বিশেষজ্ঞরাও। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে তারা এর বিভিন্ন কারণ উদঘাটনের চেষ্টা করেছেন।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা প্রতারক সঙ্গীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার সাত কারণ খুঁজে পেয়েছেন। এগুলো নিম্নরুপ-

বাচ্চাদের জন্য আপোস করছি

বিয়ের ১৪ বছর পরও আমার স্বামী আমার সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু আমাদের দুটো সন্তান আছে। তাদের স্বাভাবিকভাবে বড় করে তোলার জন্য বিষয়টা জানার পরও স্বামীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছি। আসলে নিজের অবস্থানে থেকে নৈতিকতার উপর আপোস করছি বলেই আমি এমনটি করছি।

আত্মনির্ভরশীল না হওয়া

আমাদের একটা বাচ্চা আছে এবং আমাদের পরিবারে স্বামীই একমাত্র উপার্জনশীল ব্যক্তি। কাজেই আমি যদি তাকে ছেড়ে চলে যাই তাহলে আমার জন্য বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়বে। তাই প্রতারিত হওয়ার খবর জানার পর আমি এখন আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছি। শিগগির একটি চাকুরি পেলেই তাকে ছেড়ে চলে যাব।

সম্পর্কটা এবার মজবুত হবে

সময়ের সঙ্গে সঙ্গে কখনও কখনও মানুষ বদলে যায়। তখন তারা প্রতারণা করতেই পারে। এটা গ্রহণযোগ্য। তবে এটাও সত্যি, আমি তাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারিনা। আমি জানি একদিন ঠিক সে তার ভুল বুঝতে পারবে। তখন সে নিজে থেকেই আবার আমার কাছে ফিরে আসবে। এতে পরবর্তীতে আমাদের সম্পর্কটা আরও বেশি মজবুত হবে।

ভুলের জন্য অনুতপ্ত

চার বছর আমার সঙ্গে লিভ-ইন সম্পর্কের পর সঙ্গী আমার সঙ্গে প্রতারণা করেছে। অন্য দম্পতিদের মধ্যে আমাদের মধ্যেও কিছু সমস্যা ছিল। কিন্তু এর জন্য সে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাকে আরেকটা সুযোগ দিতে চাই। সামনের মাসে আমরা সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে চাই। বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই।

তাকে ছাড়তে পারছি না

ভালোবাসা অন্ধ। আমি আমার সঙ্গীর প্রতি এতটাই আকৃষ্ট যে, তার অন্য একজন গার্লফ্রেন্ড আছে এটা জানার পরও তাকে ছাড়তে পারছি না। সে বারবার আমাকে ধোঁকা দিয়েছে এবং বারবার ক্ষমা চেয়েছে। আর আমিও তাকে গ্রহণ করেছি। আসলে তাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারিনা। তবে এটা ঠিক, সে ফিরে আসায় তার সঙ্গে আমার থাকার সিদ্ধান্তটা জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল।

ভালোবাসা মানুষকে বদলে দেয়

আমি আমার সঙ্গীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে আছি। তার সঙ্গে থাকার জন্য আমি সবকিছুই করতে পারি। আমরা এখনও একসঙ্গে আছি। তাকে আমি অনেক বিশ্বাস করি। আর তার সম্পর্কে এই ধারণার কারণে সে প্রতিনিয়ত আমার সঙ্গে প্রতারণা করছে। এখন আমি মানসিক শান্তি হারিয়ে ফেলেছি, তারপরও তাকে ছাড়তে পারছি না। ভালোবাসা আসলে মানুষকে এভাবেই বদলে দেয়। যার কারণে সত্যটা জানার পরও মানুষ তার সঙ্গীকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার ইচ্ছা পোষণ করে।

প্রতিশোধ নিতে চাই আমি নিশ্চিত, সে যার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছে সে অবশ্যই একদিন তাকে ধোঁকা দেবে। তাইতো বিষয়টা জানার পরও আমি আট মাস ধরে চুপ করে আছি। আমি সেদিনের অপেক্ষায় আছি যেদিন সে আবার আমার কাছে ফিরে এসে ক্ষমা চাইবে। আর যখনই সে আসবে আমিও তার মতো করে হৃদয়টাকে খান খান করে দেব। আর সেদিনই হবে আমার সবচেয়ে বড় প্রতিশোধ।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net