শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৯

শিরোনাম :
নেছারাবাদে ডোবা থেকে কাঠ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪ শিক্ষার্থী অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী পটুয়াখালীতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান
আট বছর পর বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি, পদ বঞ্চিতদের বিক্ষোভ-ভাংচুর

আট বছর পর বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি, পদ বঞ্চিতদের বিক্ষোভ-ভাংচুর

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: ৮ বছর পর রেজাউল কবির রেজাকে সভাপতি এবং তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। তবে সেই কমিটিতে স্বস্তি ফেরেনি বরং বেড়েছে অসন্তোষ।

রবিবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদি ৩৩ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বিকালে কমিটি দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে পদ বঞ্চিতদের সমর্থকরা শহরে লাঠি নিয়ে বিক্ষোভ করে এবং প্রেসক্লাব চত্বরে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

রাত সাড়ে ৮ টার দিকে কমিটির তালিকা পেয়ে বিক্ষুব্ধ একাশং শহরের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করে, ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটকেল ছোড়ে। পণ্যবাহী ট্রাক ও ঔষধের গাড়িতেও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরে ঘুরেঘুরে ভাংচুর চালায় বিক্ষুব্ধরা।

 

নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। এছাড়াও সহ-সভাপতি, ২০ এবং যুগ্ম সাধারণ সম্পাদক-৫ সাংগঠনিক সম্পাদক-৬ এবং কেন্দ্রীয় কমিটির ৩সদস্যসহ ৩৩ জনের নাম ঘোষণা করা হয়। কমিটি নির্বাহী কমিটির কোন সদস্যর নাম নেই।

 

২০১৪ সালে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। একই বছর জুবায়ের আদনান অনিককে সভাপতি ও তানভীর হোসাইনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। এর দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর আজ আংশিক কমিটি ঘোষণা করল কেন্দ্র।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net