মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৫

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
৪ দফা দাবিতে বরিশালে বিসিএস শিক্ষক সমিতির মতবিনিময়

৪ দফা দাবিতে বরিশালে বিসিএস শিক্ষক সমিতির মতবিনিময়

dynamic-sidebar

৪ দফা দাবিতে বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রোববার (২২ অক্টোবর) দুপুরে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল জেলা ইউনিটের সভাপতি শচীন কুমার রায়।

মতবিনিময়কালে বক্তব্যে বলেন, আগামী ১৬ নভেম্বরের মধ্যে জাতীয় করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০’র নির্দেশনা অনুসারে ক্যাডার বহির্ভূত করে বিধিমালা জারির দাবি জানান।

পাশাপাশি জাতীয়করণের আদেশ জারির পূর্বে বিধিমালা প্রণয়ন, সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতীত অন্য কোনো পথে কোনো ব্যক্তিকে ক্যাডার ভুক্ত না করা ও সম্প্রতি সরকারিকরণ ২২ টি মডেল কলেজের শিক্ষকদেরও অনুরুপ বিধিমালায় আনার দাবিও জানান বক্তারা। এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. সরদার আকবর আলী, জেলা কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net