বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৮

বরিশালে কীর্তনখোলা থেকে ড্রেজার জব্দ

dynamic-sidebar

বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি লোড ড্রেজার জব্দ করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা সংলগ্ন কীর্তনখোলা নদীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মেসার্স তানভীর লোড ড্রেজারের মালিক আব্দুস সত্তারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ড্রেজারের দুই শ্রমিক জসিম ও সোহেলকে সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়।

সন্ধ্যায় সদর উপজেলার ভূমি কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী এনামুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net