, ,

শিরোনাম :
বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান

হাতুরু-সাকিব চাননা বিশ্বকাপে থাকুক তামিম!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ চোট কাটিয়ে দলে ফিরে এক ম্যাচ খেলেই আবারও বিশ্রামে গেলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্রাম বললেও জানা গেছে, কিছুটা চোট আছে তামিমের। সঙ্গত কারণেই শেষ ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে এবার তামিমের ফিটনেস নিয়ে বিশ্বকাপ একাদশে থাকায় সাকিব ও হেড কোচ হাতুরুর আপত্তি। এ নিয়ে সোমবার বিকেলে জরুরী সভা করে বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন। তাতেও কোন সুরাহা না হওয়ায় গভীর রাতে নাজমুল হাসানের বাসায় হেড কোচ ও সাকিব। গুঞ্জন রয়েছে তামিমের এই অবস্থায় বিশ্বকাপ স্কোয়াদে তামিমকে চাননা হেড কোচ ও সাকিব দুজনের কেউই।

তামিম যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তিনি। দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিকের খবরে এমনটাই বলা হয়েছে।

বিসিবির সূত্রের বরাত দিয়ে তারা বলেছে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

তামিম না হয়ে অন্য কোনো ক্রিকেটার এমন শর্ত দিলে হয়তোবা তাকে ছাড়াই স্কোয়াড সাজাতো টিম ম্যানেজমেন্ট। তবে তামিমের অভিজ্ঞতা দলের জন্য বাড়তি পাওয়া। তাই প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা, এমটাই খবরে বলা হয়েছে।

ইতোমধ্যেই তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়কের সঙ্গে আলোচনা করেছেন নির্বাচকরা। বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব আল হাসান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net