, ,

শিরোনাম :
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকারের দায়ে ৪৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকারের দায়ে ৪৪ জেলের কারাদণ্ড

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গোটা অভিযানে গত ১০ দিনে এখন পর্যন্ত ৩৭৭টি মামলায় ৩৬৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুই লাখ ৮৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে এক হাজার ১৩৯টি অভিযান চালানো হয়েছে এবং ৪৩৩টি ভ্রাম্যমাণ আদালত করা হয়েছে। যেখানে গত ১০ দিনে বরিশাল বিভাগের ১৩৫ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, এক হাজার ৯৩১ বার বিভিন্ন মাছঘাট, তিন হাজার ৩২১ বার বিভিন্ন আড়ৎ ও দুই হাজার ১১৪ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।আর গত চারদিনের অভিযানে চার হাজার ১৪২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

 

 

পাশাপাশি তিন কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ১৬ লাখ ৩৬ হাজার ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৪৪ হাজার ১০০ টাকা। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাশীর উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net