খবর বরিশাল ডেস্ক::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কটির বিভিন্ন স্থানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই এ মহাসড়কে স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়িসহ নানা প্রতিবন্ধকতা দিয়ে সড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এ পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি বা তৎপরতা নেই।
এদিকে, মাদারীপুরের টেকেরহাটে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতির খবর পেয়ে কোনো কোনো যানবাহন আগেই মস্তফাপুরের দিকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সকালের দিকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কোনো কোনো বাস বিকল্প পথ ব্যবহার করেছে। যান চলাচল বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply