, ,

শিরোনাম :
নল‌ছি‌টি‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০ সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল শ্রমিক লীগ নেতার সহযোগীদের আস্তানায় মিলল ৮ আগ্নেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজ জননিরাপত্তায় নগরজুড়ে বিএমপির বিশেষ নজরদারি বরিশালে বাসে আগুন, অগ্নিসংযোগ নাকি মাদক সেবন বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

নল‌ছি‌টি‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ২০ জন যাত্রী ও চালক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে দপদপিয়া এলাকায় সড়কের একটি বাঁকে মুখোমুখি সংঘর্ষ হয়। বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং বাসের চালক ও যাত্রীদের উদ্ধার করেন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net