মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
এমইপি গ্রুপ-প্রাইম ব্যাংক চুক্তি স্বাক্ষরিত

এমইপি গ্রুপ-প্রাইম ব্যাংক চুক্তি স্বাক্ষরিত

dynamic-sidebar

বরিশালের খ্যাতনামা ইলেক্ট্রিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এমইপি গ্রুপের’ সাথে প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবসায়ীক আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার বেলা ১২টায় নগরীর হাটখোলা এলাকায় এমইপি গ্রুপের নিজস্ব ভবনের সভা কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এমইপি গ্রুপের চেয়ারম্যান সামছুল আলম চাকলাদার, প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান এবং এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার, এমইপি গ্রুপের নির্বাহী পরিচালক শকিল আলম চাকলাদার, জিএম ইয়াহিয়া, জিএম কামরুল হাসান, এজিএম (কর্মাশিয়াল) আবদুল¬াহ আল মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমইপি গ্রুপের হেড অব সেলস্ সৈয়দ আহম্মেদ খান মাহিদ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থপনা ছিলেন এমইপি গ্রুপের ব্যান্ড এন্ড মিডিয়া ম্যানেজার মাহফুজুল বারী বাদল ও এজিএম নিজামুল ইসলাম। অনুষ্ঠানে এমইপি গ্রুপের দক্ষিণাঞ্চলের সকল পরিবেশক উপস্থিত ছিলেন। ব্যবসায়ীক উন্নতির জন্য উভয় প্রতিষ্ঠান এই চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন সংশি¬ষ্টরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রাইম ব্যাংক লিমিটেডের কর্মকর্তারা এমইপি গ্রুপের ফ্যাক্টরী ঘুরে দেখেন। এসময় এমইপি গ্রুপের চেয়ারম্যান সামুল আলম চাকলাদারকে এক্সেলেসি এ্যাওয়ার্ড প্রদান করেন প্রাইম ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net